বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
আনোয়ারায় আস্থা ও বিশ্বাসের অঙ্গীকারে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের চতুর্থ বর্ষপূর্তি নুরুল কবির রানাকে কাছে পেয়ে উচ্ছ্বসিত সনাতন সম্প্রদায় আনোয়ারায় দুর্গাপূজায় উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো. শাহেদের উপহার বিতরণ শুরু শারদীয় শুভেচ্ছা জানালেন আনোয়ারা উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী মো. শাহেদ প্রধানমন্ত্রী চট্টগ্রাম আসছেন ২০ অক্টোবর, পরিদর্শন করবেন জেএম সেন হলের পূজামণ্ডপ বাকলিয়ায় চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৪ আনোয়ারায় ৪০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা আনোয়ারায় কারিগরি শিক্ষার দুয়ার খুলল এআইএসটি দ্বিতীয় আউটার রিং রোড সড়কে নিরাপত্তাশঙ্কা, সতর্ক করলেন এভারেস্টজয়ী বাবর আলী আনোয়ারার চাতরীর চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রে নুরুল কবির রানা

সচিবালয়ে পিআইডি কর্মীর পকেটে মোবাইল বিস্ফোরণ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০
  • ২৬৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) এক কর্মচারীর পকেটেই একটি মোবাইল বিস্ফোরণ ঘটেছে। এতে ওই কর্মী প্যান্টের পকেট পুড়ে পায়ের কিছু অংশও পুড়ে গেছে।

পিআইডিতে প্রধান তথ্য কর্মকর্তার পিএ’র রুমে বুধবার (৩ জুন) দুপুরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সেখানকার কর্মকর্তারা। প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার বাংলানিউজকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বিস্ফোরণের পর তিনি ধোঁয়া দেখেছেন বলেও জানান।

কর্মকর্তারা জানান, নিজ দপ্তরে বসে অফিস করছিলেন হিসাব অফিস সহকারী তোফায়েল আহমেদ। হঠাৎ করে পকেটে রাখা একটি মোবাইল ফোন বিস্ফোরণ হয়। এসময় ধোঁয়া ও তীব্র গন্ধ পাওয়া যায়। এতে তার পকেট ও পায়ের কিছু অংশ পুড়ে যায়। মোবাইলের ব্যাটারি গলে তরল দ্রব্য নিচে নেমে গেলে পায়ের কিছু অংশ পুড়ে যায়।

এ বিভাগের আরো সংবাদ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102