বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
আনোয়ারায় আস্থা ও বিশ্বাসের অঙ্গীকারে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের চতুর্থ বর্ষপূর্তি নুরুল কবির রানাকে কাছে পেয়ে উচ্ছ্বসিত সনাতন সম্প্রদায় আনোয়ারায় দুর্গাপূজায় উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো. শাহেদের উপহার বিতরণ শুরু শারদীয় শুভেচ্ছা জানালেন আনোয়ারা উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী মো. শাহেদ প্রধানমন্ত্রী চট্টগ্রাম আসছেন ২০ অক্টোবর, পরিদর্শন করবেন জেএম সেন হলের পূজামণ্ডপ বাকলিয়ায় চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৪ আনোয়ারায় ৪০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা আনোয়ারায় কারিগরি শিক্ষার দুয়ার খুলল এআইএসটি দ্বিতীয় আউটার রিং রোড সড়কে নিরাপত্তাশঙ্কা, সতর্ক করলেন এভারেস্টজয়ী বাবর আলী আনোয়ারার চাতরীর চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রে নুরুল কবির রানা

উন্নত ও মাদকমুক্ত ওয়ার্ড গড়ার অঙ্গীকার রিয়াদ চৌধুরীর: আনোয়ারার পীরখাইনে উঠান বৈঠক

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ১৭১ বার পড়া হয়েছে

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি:

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ১০ নম্বর হাইলধর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য (মেম্বার) পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন তরুণ সমাজসেবক মো. রিয়াদ চৌধুরী।

এ উপলক্ষে ২ অক্টোবর (শুক্রবার) মো. রিয়াদ চৌধুরীর সমর্থনে পীরখাইন গ্রামে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ রাজনৈতিক ও সামাজিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শাহরিয়ার খালেদ বাবুর সঞ্চালনায়
উঠান বৈঠকে বক্তব্য রাখেন মাহমুদ আলী, মাওলানা হেলাল উদ্দিন, মোহাম্মদ নজরুল, মোহাম্মদ ছগির, নুরুল আলম, ইউপি সদস্য গিয়াস উদ্দিন চৌধুরী , মোহাম্মদ তৈয়ব, ও মোহাম্মদ মুবিন।

উঠান বৈঠকে ৯ নম্বর ওয়ার্ডের পীরখাইন গ্রামের সর্বস্তরের জনগণ উঠোন বৈঠকে অংশ নেন। আয়োজকদের দাবি, রিয়াদ চৌধুরীর সমর্থনে স্থানীয়দের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন রিয়াদ চৌধুরী। অসহায় মানুষের পাশে দাঁড়ানো, যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং স্থানীয় বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগে অংশগ্রহণের কারণে তিনি এলাকায় পরিচিতি লাভ করেছেন বলে স্থানীয়রা জানান।

উঠান বৈঠকে বর্তমান ইউপি সদস্য গিয়াস উদ্দিন চৌধুরী বলেন, সবাই আমার নির্বাচনের সময় যেভাবে একতাবদ্ধভাবে কাজ করেছেন, রিয়াদ চৌধুরীর সাথেও সবাই সেভাবে কাজ করবেন। আমার কিছু অসমাপ্ত কাজ রয়েছে, আশা করছি আগামীতে রিয়াদ চৌধুরীকে নিয়ে আমরা সবাই মিলে তা সমাপ্ত করবো।

উঠান বৈঠকে ইউপি সদস্য পদপ্রার্থী মো. রিয়াদ চৌধুরী বলেন, “আমি সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। এলাকাবাসীর ভালোবাসা ও সমর্থনে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯ নম্বর ওয়ার্ড থেকে সদস্য পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। নির্বাচিত হতে পারলে সবার মতামতকে গুরুত্ব দিয়ে একটি আধুনিক, মাদকমুক্ত ও উন্নত ওয়ার্ড গঠনে কাজ করব। জনগণের সেবা করাই হবে আমার প্রধান লক্ষ্য।”

উঠান বৈঠকে মোহাম্মদ তৈয়ব বলেন, “এলাকার অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার পরিবেশের উন্নয়ন, বেকার যুবকদের কর্মমুখী উদ্যোগে সম্পৃক্ত করা এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে রিয়াদ চৌধুরীকে আমরা সর্বাত্মক সহযোগিতা করব।”

স্থানীয় সচেতন মহলের কয়েকজনের মতে, তরুণ নেতৃত্ব হিসেবে রিয়াদ চৌধুরীর প্রার্থিতা পীরখাইন ওয়ার্ডের আসন্ন নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে। তবে শেষ পর্যন্ত ভোটারদের সিদ্ধান্তেই নির্বাচনের ফল নির্ধারিত হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102