
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রামের আনোয়ারা উপজেলাবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মো. শাহেদ।
শুভেচ্ছা বার্তায় মো. শাহেদ বলেন, ধর্মীয় উৎসব মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, ভালোবাসা ও ঐক্যের বন্ধনকে আরও সুদৃঢ় করে। শারদীয় দুর্গাপূজা বাঙালির আবহমান সংস্কৃতি, অসাম্প্রদায়িক চেতনা ও সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য প্রতীক।
তিনি দুর্গাপূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। পাশাপাশি গুজব ও অপ্রীতিকর পরিস্থিতি এড়িয়ে পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও সম্প্রীতির মধ্য দিয়ে উৎসব উদযাপনের ওপর গুরুত্বারোপ করেন।
শুভেচ্ছা বার্তায় তিনি সনাতন ধর্মাবলম্বীসহ আনোয়ারার সর্বস্তরের মানুষের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন। একই সঙ্গে শারদীয় দুর্গোৎসব সবার জীবনে আনন্দ, সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা বয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন।