বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
আনোয়ারায় আস্থা ও বিশ্বাসের অঙ্গীকারে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের চতুর্থ বর্ষপূর্তি নুরুল কবির রানাকে কাছে পেয়ে উচ্ছ্বসিত সনাতন সম্প্রদায় আনোয়ারায় দুর্গাপূজায় উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো. শাহেদের উপহার বিতরণ শুরু শারদীয় শুভেচ্ছা জানালেন আনোয়ারা উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী মো. শাহেদ প্রধানমন্ত্রী চট্টগ্রাম আসছেন ২০ অক্টোবর, পরিদর্শন করবেন জেএম সেন হলের পূজামণ্ডপ বাকলিয়ায় চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৪ আনোয়ারায় ৪০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা আনোয়ারায় কারিগরি শিক্ষার দুয়ার খুলল এআইএসটি দ্বিতীয় আউটার রিং রোড সড়কে নিরাপত্তাশঙ্কা, সতর্ক করলেন এভারেস্টজয়ী বাবর আলী আনোয়ারার চাতরীর চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রে নুরুল কবির রানা

আনোয়ারায় ৪০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের স্বীকৃতি এবং সামাজিক দায়বদ্ধতা থেকে মানবিক সহায়তা—এমন দুই উদ্যোগে চট্টগ্রামের আনোয়ারায় ৪০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে মাস্টার এম এ মোতালেব স্মৃতি সংসদ। একই অনুষ্ঠানে এক অসুস্থ রোগীকে হুইলচেয়ার এবং একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য দুটি সিলিং ফ্যান উপহার দেওয়া হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) বিকেলে উপজেলার বারখাইন ইউনিয়নে অবস্থিত মাস্টার এম এ মোতালেব স্মৃতি সংসদ পাঠাগারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাস্টার সৈয়দুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত এবং ২০২৬ সালের এসএসসি ও ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ মোট ৪০ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় অতিথিরা শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
শিক্ষার্থীদের সংবর্ধনার পাশাপাশি মানবিক সহায়তার অংশ হিসেবে এক অসুস্থ রোগীকে একটি হুইলচেয়ার দেওয়া হয়। এ ছাড়া শিলাইগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সুবিধার্থে বিদ্যালয়টিকে দুটি সিলিং ফ্যান উপহার দেওয়া হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রশিদুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হিন্দোল বারী, আনোয়ারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন, আনোয়ারা সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রধান মোহাম্মদ হাসান, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আকতার উদ্দিন, আনোয়ারা প্রেস ক্লাবের সাবেক সভাপতি সরোজ আহমদ, আনোয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক স্বপুর কান্তি মহাজন, মাহাতা পাটনিকোটা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ফজলুল কাদের এবং সাংবাদিক মোরশেদ হোসেন, সাজ্জাদ হোসেন ও হিজবুল্লাহ সোহেল।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজের প্রাক্তন অধ্যক্ষ মো. মকছুদর রহমান চৌধুরী, মুজিবর রহমান চৌধুরী, মো. আবদুল মান্নান, মো. লোকমান চৌধুরী, সেকান্দর হায়াত খান, মাস্টার আবদুর রহিম, মুহাম্মদ মোতাহেরুল ইসলাম, মাস্টার এম এ মোতালেব স্মৃতি সংসদের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী ও মহাসচিব মো. শহিদুল ইসলামসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার প্রকৃত উদ্দেশ্য শুধু পরীক্ষায় ভালো ফল অর্জন নয়; বরং জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠা। কৃতী শিক্ষার্থীদের অর্জনের স্বীকৃতি তাদের ভবিষ্যৎ জীবনে আরও ভালো করার প্রেরণা জোগায়।
বক্তারা শিক্ষার্থীদের সাফল্যের ধারা অব্যাহত রাখার পাশাপাশি নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমের চর্চার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

এ বিভাগের আরো সংবাদ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102