বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনাম :
আনোয়ারায় আস্থা ও বিশ্বাসের অঙ্গীকারে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের চতুর্থ বর্ষপূর্তি নুরুল কবির রানাকে কাছে পেয়ে উচ্ছ্বসিত সনাতন সম্প্রদায় আনোয়ারায় দুর্গাপূজায় উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো. শাহেদের উপহার বিতরণ শুরু শারদীয় শুভেচ্ছা জানালেন আনোয়ারা উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী মো. শাহেদ প্রধানমন্ত্রী চট্টগ্রাম আসছেন ২০ অক্টোবর, পরিদর্শন করবেন জেএম সেন হলের পূজামণ্ডপ বাকলিয়ায় চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৪ আনোয়ারায় ৪০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা আনোয়ারায় কারিগরি শিক্ষার দুয়ার খুলল এআইএসটি দ্বিতীয় আউটার রিং রোড সড়কে নিরাপত্তাশঙ্কা, সতর্ক করলেন এভারেস্টজয়ী বাবর আলী আনোয়ারার চাতরীর চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রে নুরুল কবির রানা

নতুন কুঁড়ি স্পোর্টসে নিবন্ধনে দেশসেরা আনোয়ারা উপজেলা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে

 

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭-এর নিবন্ধনে জনসংখ্যার অনুপাতে সারাদেশের মধ্যে শীর্ষে রয়েছে চট্টগ্রামের আনোয়ারা উপজেলা।

নিবন্ধনের মোট সংখ্যার দিক থেকেও চট্টগ্রাম জেলা রয়েছে দেশের শীর্ষে। চট্টগ্রাম জেলায় নতুন কুঁড়ি স্পোর্টসে নিবন্ধন করেছেন ১ লাখ ৮১ হাজার ১৪০ জন। দ্বিতীয় অবস্থানে থাকা ঢাকায় নিবন্ধন করেছেন ৫৯ হাজার ৫৮০ জন। অর্থাৎ ঢাকার তুলনায় চট্টগ্রামে ১ লাখ ২১ হাজার ৫৬০ জন বেশি নিবন্ধন করেছেন।
উপজেলা পর্যায়ে জনসংখ্যার অনুপাতে সর্বোচ্চ নিবন্ধনের হার অর্জন করেছে চট্টগ্রামের আনোয়ারা উপজেলা। উপজেলায় মোট ১৯ হাজার ৬৫৪ জন নিবন্ধন করেছেন। জনসংখ্যার অনুপাতে নিবন্ধনের হার ৬১৫.১৮। দ্বিতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রামের টেকনাফ উপজেলা। সেখানে নিবন্ধন করেছেন ১৯ হাজার ৯২৪ জন, যা জনসংখ্যার অনুপাতে ৫৯৬.৭৭ হারে দাঁড়িয়েছে। তৃতীয় অবস্থানে রয়েছে পটুয়াখালীর গলাচিপা উপজেলা। সেখানে মোট ১৩ হাজার ৮৮৩ জন নিবন্ধন করেছেন। জনসংখ্যার অনুপাতে নিবন্ধনের হার ৪৬২.৪৩।

আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিন উদ্দিন জানান, বিপুলসংখ্যক নিবন্ধনের পেছনে খেলাধুলার প্রতি স্থানীয় মানুষের আগ্রহের পাশাপাশি জেলা প্রশাসন ও মাঠপর্যায়ের কর্মকর্তাদের প্রচার-প্রচারণা এবং বিভিন্ন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

তিনি বলেন, “শুরু থেকেই জেলা প্রশাসকের নেতৃত্বে পরিকল্পিতভাবে প্রচারণা চালানো হয়েছে। জেলা ও উপজেলা পর্যায়ে সভা করার পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান এবং সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করা হয়েছে।”

নিবন্ধনে চট্টগ্রামের পর ঢাকায় ৫৯ হাজার ৫৮০ জন, কুমিল্লায় ৫১ হাজার ৮৪৮, বরিশালে ৫১ হাজার ৫৮০ এবং পটুয়াখালীতে ৪৯ হাজার ৫৬৫ জন নিবন্ধন করেছেন। ঢাকা ও কুমিল্লার সম্মিলিত নিবন্ধন ১ লাখ ১১ হাজার ৪২৮ জন, যা চট্টগ্রামের চেয়ে ৬৯ হাজার ৭১২ জন কম।

শীর্ষ ২০ জেলার তালিকায় ষষ্ঠ স্থানে দিনাজপুরে ৪১ হাজার ৬৯৯, সপ্তম সিলেটে ৪০ হাজার ৫৩৬, অষ্টম ময়মনসিংহে ৪০ হাজার ৫৪, নবম কক্সবাজারে ৩৬ হাজার ৫৪৬ এবং দশম বগুড়ায় ৩৪ হাজার ৯৬৮ জন নিবন্ধন করেছেন।

নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরে গতবারের আটটির সাথে আরও দুটি ইভেন্ট যুক্ত করে মোট ১০টি ইভেন্ট রাখা হয়েছে। ইউনিয়ন পর্যায়ে দল গঠনের পর উপজেলা পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

বালক ও বালিকা উভয় বিভাগে ফুটবল, ক্রিকেট, ভলিবল, কাবাডি, ব্যাডমিন্টন, দাবা, সাঁতার, অ্যাথলেটিকস, মার্শাল আর্ট ও টেবিল টেনিসে প্রতিযোগিতা হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102