বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম :
আনোয়ারায় আস্থা ও বিশ্বাসের অঙ্গীকারে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের চতুর্থ বর্ষপূর্তি নুরুল কবির রানাকে কাছে পেয়ে উচ্ছ্বসিত সনাতন সম্প্রদায় আনোয়ারায় দুর্গাপূজায় উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো. শাহেদের উপহার বিতরণ শুরু শারদীয় শুভেচ্ছা জানালেন আনোয়ারা উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী মো. শাহেদ প্রধানমন্ত্রী চট্টগ্রাম আসছেন ২০ অক্টোবর, পরিদর্শন করবেন জেএম সেন হলের পূজামণ্ডপ বাকলিয়ায় চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৪ আনোয়ারায় ৪০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা আনোয়ারায় কারিগরি শিক্ষার দুয়ার খুলল এআইএসটি দ্বিতীয় আউটার রিং রোড সড়কে নিরাপত্তাশঙ্কা, সতর্ক করলেন এভারেস্টজয়ী বাবর আলী আনোয়ারার চাতরীর চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রে নুরুল কবির রানা

আনোয়ারার চাতরীর চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রে নুরুল কবির রানা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা নিয়ে আগাম জনসংযোগে ব্যস্ত সময় পার করছেন তরুণ আইনজীবী ও সমাজসেবক অ্যাডভোকেট নুরুল কবির রানা। পেশাগত পরিচয়ের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ড ও রাজনৈতিক সম্পৃক্ততার কারণে ইউনিয়নজুড়ে আলোচনায় রয়েছেন তিনি।

স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকায় সাধারণ মানুষের সঙ্গে তার নিবিড় যোগাযোগ গড়ে উঠেছে। বিশেষ করে তরুণদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সম্পর্ক বজায় রাখার বিষয়টি তাকে স্থানীয় পর্যায়ে পরিচিত করে তুলেছে।

অ্যাডভোকেট নুরুল কবির রানা চট্টগ্রাম বারের সদস্য। রক্তদানে মানুষকে উৎসাহিত করা এবং জরুরি সময়ে রক্তের ব্যবস্থা করার লক্ষ্যে তিনি প্রতিষ্ঠা করেছেন ‘চাতরী ইউনিয়ন ব্লাড ডোনেট গ্রুপ’। সামাজিক উদ্যোগের পাশাপাশি রাজনৈতিক অঙ্গনেও রয়েছে তার দীর্ঘদিনের পথচলা। তিনি আনোয়ারা উপজেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক, চাতরী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহসভাপতি এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা আইন ছাত্র ফোরামের সাবেক সদস্যসচিব। বর্তমানে তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সদস্যসচিব পদপ্রত্যাশী।

রাজনৈতিক ও সামাজিক পরিচয়ের পাশাপাশি তার পরিবারেরও রয়েছে ইউনিয়ন পরিষদের নির্বাচনী রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা। তার বাবা শেখ আহমদ চাতরী ইউনিয়নের একাধিকবারের ইউপি সদস্য ছিলেন। মা মরহুমা রিজিয়া বেগম সংরক্ষিত নারী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার বড় ভাবী ফাতেমা সৈয়দ ও বড় ভাই মোহাম্মদ ছৈয়দও অতীতে ইউপি সদস্য পদে নির্বাচন করেছেন। বর্তমানে তার স্ত্রী নিলুফার কবির ইউনিয়ন পরিষদের নারী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

পারিবারিক এই ধারাবাহিকতার পাশাপাশি নিজের সামাজিক ও রাজনৈতিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এলাকার মানুষের সেবা করতে চান নুরুল কবির রানা। সেই লক্ষ্যেই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছেন তিনি। নির্বাচন কমিশনের ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের উদ্যোগের খবর সামনে আসার পর থেকে ইউনিয়নের বিভিন্ন এলাকায় জনসংযোগ বাড়িয়েছেন এই আইনজীবী।

স্থানীয় ভোটারদের একটি অংশের মতে, তরুণ নেতৃত্ব, ব্যক্তিগত পরিচিতি ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়তার কারণে নুরুল কবির রানাকে ঘিরে আগ্রহ তৈরি হয়েছে। তবে নির্বাচনে তার অবস্থান কতটা শক্ত হবে, তা নির্ভর করবে শেষ পর্যন্ত ভোটারদের সমর্থন অর্জন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের আস্থা ধরে রাখার ওপর।

স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা, চাতরী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা জমে উঠতে পারে। সে ক্ষেত্রে নুরুল কবির রানার সামাজিক যোগাযোগ, পারিবারিক রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক সম্পৃক্ততা ভূমিকা রাখতে পারে। তবে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের মানুষ এবং ভিন্ন ভিন্ন সামাজিক গোষ্ঠীর সমর্থন এক জায়গায় নিয়ে আসাই তার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।

এ বিভাগের আরো সংবাদ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102