বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনাম :
আনোয়ারায় আস্থা ও বিশ্বাসের অঙ্গীকারে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের চতুর্থ বর্ষপূর্তি নুরুল কবির রানাকে কাছে পেয়ে উচ্ছ্বসিত সনাতন সম্প্রদায় আনোয়ারায় দুর্গাপূজায় উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো. শাহেদের উপহার বিতরণ শুরু শারদীয় শুভেচ্ছা জানালেন আনোয়ারা উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী মো. শাহেদ প্রধানমন্ত্রী চট্টগ্রাম আসছেন ২০ অক্টোবর, পরিদর্শন করবেন জেএম সেন হলের পূজামণ্ডপ বাকলিয়ায় চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৪ আনোয়ারায় ৪০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা আনোয়ারায় কারিগরি শিক্ষার দুয়ার খুলল এআইএসটি দ্বিতীয় আউটার রিং রোড সড়কে নিরাপত্তাশঙ্কা, সতর্ক করলেন এভারেস্টজয়ী বাবর আলী আনোয়ারার চাতরীর চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রে নুরুল কবির রানা

আনোয়ারায় দুর্গাপূজায় উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো. শাহেদের উপহার বিতরণ শুরু

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের মাঝে উপহারসামগ্রী বিতরণ করছেন সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোহাম্মদ শাহেদ। এ উদ্যোগের অংশ হিসেবে উপজেলার হাইলধর এলাকায় প্রথম ধাপে উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) হাইলধরে সনাতন ধর্মাবলম্বীদের হাতে এসব উপহারসামগ্রী তুলে দেওয়া হয়। পর্যায়ক্রমে আনোয়ারা উপজেলার মোট ১১২টি পূজামণ্ডপে উপহারসামগ্রী বিতরণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ শাহেদ বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের মানুষ দীর্ঘদিন ধরে ধর্ম-বর্ণ নির্বিশেষে মিলেমিশে বসবাস করে আসছেন। দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক, প্রতিটি মানুষের মুখে হাসি ফুটুক—এটাই আমার প্রত্যাশা।”

উপহার বিতরণ কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্টরা জানান, প্রথম ধাপে হাইলধরে উপহারসামগ্রী বিতরণের মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার বাকি পূজামণ্ডপগুলোতেও উপহারসামগ্রী পৌঁছে দেওয়া হবে।

স্থানীয় পর্যায়ে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের পাশে থাকার এ উদ্যোগ শারদীয় দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

এ বিভাগের আরো সংবাদ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102